ছিটকে গেল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির

Date:

Share post:

সদর আন্ত:‌ স্কুল ক্রিকেটের লড়াই থেকে ছিটকে গেল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। ৭ দলের আসরে পঞ্চম স্থান পেয়ে মরশুম শেষ করলো ভবনস। অপরদিকে দ্বিতীয় স্থান দখল করে সেমিফাইনালে পৌঁছলো বড়দোয়ালী স্কুল। মোহনপুরের তালতলা স্কুল মাঠে বৃহস্পতিবার বড়দোয়ালি স্কুল ৪৮ রানে হারায় ভবনসকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে বড়দোয়ালি স্কুল ১৫১ রান করে ৪ উইকেট হারিয়ে। সায়ন্তিকা নমঃ ৬৩ বল-এ ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৩ এবং মৃত্তিকা চৌধুরী ১৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। অতিরিক্ত পায় ২২ রান। এর পরই বৃষ্টি নামলে ভবনসের সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ১০ ওভারে ৭৭ রান। ওই রানকে তারা করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮ রান করতে সক্ষম হয়। উক্তি দাস ১২ রান করে। বড়দোয়ালীর অনুভা পাল ৮ রানের ৪টি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...