অনুষ্কা শতকে সেমিফাইনালে আসাম রাইফেলস

Date:

Share post:

অনুষ্কা টুডু চোখ ঝলসানো শতরানের উপর ভর দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো আসাম রাইফেলস পাবলিক স্কুল। মেয়েদের সদর আন্ত: স্কুল ক্রিকেটে বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে আসাম রাইফেলস ১৮৭ রানের বড় ব্যবধানে হারায় সেন্ট পলস স্কুলকে। নেপকো মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে আসাম রাইফেলস নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৪ রান করে। ওপেনার অনুষ্কা সকলের নজর কেড়ে নেয়। মাত্র ৬৬ বল-এ ১৯টি বাউন্ডারির সাহায্যে ১১৯ রানের ইনিংস উপহার দেয়। এছাড়া তানিয়া ছেত্রী ৩৩ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং ঋদ্ধি নম ১৪ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। অতিরিক্ত পায় ২৩ রান। সেন্ট পলস স্কুলের ঝিলিক দাস ৫৬ রানে ২টি উইকেট পায়। জবাবে সেন্ট পলস স্কুল মাত্র ২৭ রান করতে সক্ষম হয়েছে। অতিরিক্ত সর্বাধিক পায় ১৬ রান। আসরে ছয় মেয়ে ছেলে ১টি ম্যাচে জয় পেয়ে ষষ্ঠ স্থানে শেষ করে সেন্ট পলস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...