বড়পাথুরীতে কানু পাল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল আসরের দুরন্ত ম্যাচে শেষ পর্যন্ত বাজিমাৎ করে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো কর্ণ পাড়া। নূণ্যতম গোলে হারায় হান্টার বয়েজ দলকে। ব্লাডমাউথ ক্লাব আয়োজিত আসরে বড়পাথুরী স্কুল মাঠে প্রচুর ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা এদিন ম্যাচের শুরু থেকেই চমৎকার খেলে। বিজয়ী দলের জেসিম ত্রিপুরা জয়সূচক গোলটি করেন। তবে ম্যাচের শেষ দিকে দুদলের ফুটবলাররা সহজ বেশকয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন। খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য। প্রি-কোয়ার্টার ফাইনালে কুকি বাড়ি দলের বিরুদ্ধে খেলবে কর্ণ পাড়া দল। ৯ সেপ্টেম্বর হবে ম্যাচটি।


