জম্পুইজলায় উদ্বোধন হলো রাজ্য স্কুল অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল প্রতিযোগিতা। সোমবার সুধন্ব্য দেববর্মা স্কুল মাঠে উদ্বোধনের পর হয় প্রদর্শনী ম্যাচ। আজ সকাল সাড়ে ৭ টায় আসরের উদ্বোধনী ম্যাচে পশ্চিম জেলা খেলবে দক্ষিণ জেলার বিরুদ্ধে। আসরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই। পরে টাকারজলা এবং জম্পুইজলার বালিকা ফুটবলারদের মধ্যে হয় প্রদর্শনী ম্যাচ। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে জম্পুইজলা জয়লাভ করে নূণ্যতম গোলে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করে ঝিমি মলশুম। আসরকে ঘিরে উৎসবের মেজাজে ছিলো ওই মহকুমা। প্রচুর সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন মাঠে।


