জয় দিয়ে আসর শুরু খোয়াই-এর

Date:

Share post:

জয় দিয়ে আসর শুরু করলো খোয়াই। মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে অনেকটা অনায়াসেই হারালো কমলপুরকে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে খোয়াই ৯ উইকেটে হারায় কমলপুর। বৃষ্টির জন্য মাঠে জল জমে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২০-তে। ব্যাট করার সুযোগ পেয়ে কমলপুর মাত্র ৪৩ রান করতে সক্ষম হয়। ৩০ রান পায় অতিরিক্ত। খোয়াই-এর প্রীয়া সূত্রধর ৬ রানে ৩টি, অদিতী দাস ৩ রানে, দীপা নম: ৫ রানে এবং অমৃতা দাস ৯ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে খোয়াই ৯.‌৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অনামিকা দাস ২৫ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...