অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের সুপার ফোরে জয় দিয়ে শুরু করলো খাসচৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার। সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার খাসচৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে হারায় সোনামুড়া কোচিং সেন্টারকে। বৃষ্টির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর এদিন থেকে ফের শুরু হয়েছে আসর। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে ব্যাট করার সুযোগ পেয়েও ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় সোনামুড়া কোচিং সেন্টার মাত্র ৫৪ রান করে। ২১ রান পায় অতিরিক্ত। সন্দীপ দাস ৬৪ বল-এ ১২ রান করে।খাসচৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারের আরমান মৈশন ১১ রানে তিনটি, জয় মন ভৌমিক ৩ রানে এবং নয়ন দেবনাথ ১১ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে খাসচৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার ১২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার আরমান মইশান ২২ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং অংশুমান দেববর্মা ১২ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যায়। অতিরিক্ত পায় ১০ রান। সোনামুড়া কোচিং সেন্টারের কাউসার ইমরান ২৩ রানে দুটি উইকেট পায়।


