জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কমিটি পুনর্গঠিত

Date:

Share post:

উৎসাহের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সুপ্রভাত দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সম্পাদক অভিষেক দে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন এবং কোষাধ্যক্ষ মেঘধন দেব বার্ষিক আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব-নিকাশ তুলে ধরেন। উপস্থাপিত প্রতিবেদন ও আর্থিক হিসাব নিয়ে উপস্থিত সদস্যরা বিশেষ করে দিব্যেন্দু দে, কৌশিক সমাজপতি, শান্তনু বণিক প্রমূখ গঠনমূলক আলোচনায় অংশ নেন এবং বিস্তারিত পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সম্মেলনের ওপেন সেশনে ক্লাবের শুভানুধ্যায়ী ও স্পন্সরর দেবাশীষ ভট্টাচার্যকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
​বৈঠকের দ্বিতীয় পর্যায়ে ২০২৬ থেকে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সুপ্রভাত দেবনাথ সভাপতি, শান্তনু বণিক ও কিরীটী দত্ত সহ-সভাপতি, অভিষেক দে সম্পাদক, অনির্বাণ দেব ও অভিষেক দেববর্মা সহ-সম্পাদক এবং মেঘধন দেব কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ দেবনাথ, প্রসেনজিৎ সাহা, মৃদুল চক্রবর্তী, সুব্রত দেবনাথ, প্রণব শীল, জাকির হোসেন, বাপন দাস এবং মিল্টন ধর। সভার অন্তিম পর্যায়ে আগামী দিনে ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। পরিশেষে সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...