টাউন ক্লাবের বিরুদ্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হলো বড় বাজেটের দল এগিয়ে চলো এগিয়ে চলো সংঘ! ঘরোয়া প্রথম ডিভিশন লিগের লড়াইয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়! ভাগ হয় পয়েন্ট।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত ম্যাচে ১৯ মিনিটে টাউনের তিনটি প্রচেষ্টা জালের দেখা পায় নি। না হলে সমস্যা আরও বাড়তে পারত এগিয়ে চলার। প্রথম দুটি ছিল দূরপাল্লার পাঞ্চ। দুটোতেই জোর থাকলেও নিশানায় ছিল না। অপরটি বক্সে ঢুকেই জাল খুঁজে পায় নি!
এম্যাচে এগিয়ে চলোর মাঝমাঠের জমাট ভাব দেখায় যায় নি। বল ধরে খেলা ও সামনে বাড়ানোর কোন চেষ্টা ছিল না। ফলে গোটা ম্যাচে ভুল পাস আর উদ্দেশ্যহীন ফুটবল সমর্থক ও সাধারণ দর্শকদের একেবারেই হতাশ করেছে।
অপরদিকে, টাউনের ফুটবলাররা জান লড়িয়ে লড়াই করে একটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নেয়। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা নিজেদের জাত চেনায়। অনেক ক্ষেত্রে ছাপিয়েও যায়। ফলে যোগা দল হিসেবে ম্যাচ থেকে পয়েন্ট আদায় করে।


