ইন্ডিয়ান সুপার লিগে চলতি মরশুমে বেঙ্গালুরু এফসি দুর্দান্ত শুরু করেছে এবং প্রথম দুটি ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সাউদার্ন ডার্বি’ ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ২-০ গোলে হারায় বেঙ্গালুরু। বৃষ্টির মধ্যে এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ব্লুজরা। ম্যাচের ২৪ মিনিটে বোরহা মার্টিনেজের শট চেন্নাইয়িন গোলরক্ষক ক্লিয়ার করলেও রিবাউন্ড থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বোরহার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিহাইলো পেরোভিচ। অধিনায়ক সুনীল ছেত্রী ৭০ মিনিটে মাঠে নেমে একটি ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি।


