আগরকরের পরিবর্ত বাছাইয়ের প্রক্রিয়া শুরু, ইন্টারভিউ দিলেন জাফর ও পাওয়ার

Date:

Share post:

জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের পরিবর্ত বাছাইয়ের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে । সেখানেই রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী ও শুভমান গিলকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির দুই সদস্য অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে ইন্টারভিউ নিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে ইন্টারভিউ হয়েছে। সেখানে সকলকে প্রশ্ন করা হয়েছে, রোহিতের একদিনের ভবিষ্যৎ নিয়ে তাঁরা কী ভাবছেন। পাশাপাশি বৈভব কেন ভারতের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, তাঁরা থাকলে ১৫ বছরের ক্রিকেটারকে নিয়ে কী ভাবে ভাবতেন, সেই প্রশ্নও করা হয়েছে। আরও একটি কঠিন প্রশ্ন সামলাতে হয়েছে প্রার্থীদের। ভারতের টেস্ট ও একদিনের অধিনায়ক শুভমানের সম্ভাব্য পরিবর্ত হিসেবে তাঁরা কাদের কথা ভাবছেন, সেই প্রশ্নেরও জবাব দিতে হয়েছে। রোহিতকে নিয়ে যে প্রশ্ন হবে, তার একটা অনুমান আগে থেকেই প্রার্থীদের ছিল। কিন্তু বৈভব ও শুভমানের প্রশ্ন তাঁদের কাছে আকস্মিক। প্রধান নির্বাচক হিসেবে ভারতকে জোড়া টি-২০ বিশ্বকাপ জেতানো আগরকরের মেয়াদ বাড়ার কথা ছিল। কিন্তু রোহিতকে নিয়ে করা তাঁর একটি সিদ্ধান্ত পরিস্থিতি বদলে দেয়। তিনি রোহিতকে জানান, ২০২৭ বিশ্বকাপের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। কিন্তু তাতে হস্তক্ষেপ করে বোর্ড। সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই রোহিতকে সরানোর কোনো ভাবনা তাঁদের নেই। তার পরেই আগরকর জানিয়ে দেন, তিনি আর মেয়াদ বাড়াবেন না। বোর্ডও তাঁকে অনুরোধ করেনি।পশ্চিমাঞ্চল থেকে নতুন নির্বাচক খোঁজার কাজ চলছে। আপাতত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। যা পরিস্থিতি, তাতে আগরকরের পরিবর্তের দৌড়ে এগিয়ে ওয়াসিম জাফর ও রমেশ পওয়ার। ওয়াসিম প্রজ্ঞানের থেকে বেশি টেস্ট খেলেছেন। ফলে তিনি নির্বাচক হলে প্রধান নির্বাচকের দায়িত্বও তার পাওয়ার সম্ভাবনা রয়েছে । কিন্তু বোর্ড সেই দায়িত্বে ওঝাকেই চাইছে। ফলে আগরকরের পরিবর্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পওয়ারের। সামনে ভারতের নিউজিল্যান্ড সফর রয়েছে। এরপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে অজিত আগরকরের জায়গা পূরণ করে নিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

রেফারি ধোলাইয়ে ৪ ফুটবলার ৩ বছর ও ম্যানেজার ৫ বছরের জন্য বরখাস্ত

সদ্য সমাপ্ত ঘরোয়া ফুটবল মরশুমে রেফারি নিগ্রহের ঘটনায় সরাসরি জড়িত থাকার অপরাধে ব্লাডমাউথ ক্লাবের চারজন ফুটবলারকে সর্বভারতীয় স্তরে...

কর্নাটকের কাছে লিড হারিয়ে চাপের মুখে ত্রিপুরা রঞ্জি দল!

প্রত্যাশিত ভাবেই লিড হাতছাড়া কর্নাটকের কাছে। শুধু তাই না, এখন বড় রানের চাপে পড়তে চলেছে ত্রিপুরা রঞ্জি দল।...

অভিষেক বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ পকেটে পুরল ভারত

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে সিরিজ পকেটে পুরল ভারত। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচে ৬...

টি-২০’তে টানা দ্বিতীয় হার সিনিয়র মেয়েদের!

একের পর এক ম্যাচে হেরেই চলছেন সিনিয়র মেয়েরাও। জাতীয় আসরের আগে প্রস্তুতি না নিয়ে খেলতে গিয়ে একেবারে হতশ্রী...