ঠিকঠাক অনুশীলন করতে পারলাম না, খেদ স্কালোনির

Date:

Share post:

যখন সময় বেশি প্রয়োজন, তখন কম পাবেন আগেই জানতেন লিওনেল স্কালোনি। কিন্তু সেটা যে এতো কম সেটা সম্ভবত তখনও ধারণা করতে পারেননি আর্জেন্টিনা কোচ। ফাইনালের আগের নানা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যথাযথ সময়ে দলকে ঠিকঠাক অনুশীলন করাতে না পেরে বিরক্তি প্রকাশ করলেন তিনি। এর দুই দিন আগে সাংবাদিক সম্মেলন ও অন‍্যসব অনুষ্ঠানিকতার জন‍্য বেশি সময় ছিল না অনুশীলনের জন‍্য। এতে খেদ ঝরল স্কালোনির কণ্ঠে। “আমরা এখন কেবল বিশ্রাম নিচ্ছি। গত রাত ১১টার দিকে এখানে এসেছি। আজ আমরা এমন সময়ে অনুশীলন করতে বাধ‍্য হয়েছি, যেটা আমরা চাইনি। কিন্তু এই অন‍্যান‍্য অনুষ্ঠানের জন‍্য আমাদের অদ্ভূত, স্বল্প সময়ের একটা অনুশীলন সেশন করতে হয়েছে। যেখানে আমরা তেমন কিছুই করতে পারিনি।” ইংল‍্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার পর আটলান্টায় থেকে গিয়েছিল আর্জেন্টিনা দল। সেখান থেকে নিউ ইয়র্কে এসে দুপুরের গরমে অনুশীলনের সুযোগ পায় আর্জেন্টিনা। লড়াই যেখানে ক্লান্তি কাটিয়ে উঠার সেখানে কড়া রোদে ঘাম ঝরানোর কোনো কারণ দেখেননি স্কালোনি। “আমরা বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। আমরা দেখব তারা কি অবস্থায় আছে। আমরা নিজেদের শক্তি অনুযায়ীই খেলব, তবে দেখব প্রতিপক্ষের শক্তির দিক কোনটা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...