তৃতীয় ডিভিশন রানার্স ইকফাই

Date:

Share post:

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের আসরে ইকফাই ফুটবল ক্লাব রানার্স হয়েছে। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের শেষ খেলায় ইকফাই ফুটবল ক্লাব ও সিমনা তমাকারী ফুটবল ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফলে উভয় দল চার পয়েন্ট করে পেলেও গোলে পার্থক্যে ইকফাই রানার্স হয়েছে। এর আগে ৯ পয়েন্ট নিয়ে জম্পুইজলা প্লে সেন্টার চ্যাম্পিয়নির খেতাব নিশ্চিত করেছিল।

ম্যাচের ৩৪ মিনিটে ইকফাই-এর এল. ডার্লং ১-০ করেন। বিরতির পর ৮০ মিনিটে নেলসন ত্রিপুরা ১-১ করেন। ম্যাচে উভয় দলই বেশ কয়েকটা সুযোগ তৈরী করেও কাজে লাগাতে পারে নি।

খেলার শেষে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...