দলগঠন নিয়ে দুশ্চিন্তায় কোচ দেবব্রত

Date:

Share post:

অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে দুশ্চিন্তায় ত্রিপুরার কোচ দেবব্রত চৌধুরী। জাতীয় আসরে কতটা ভালো ফলাফল করা সম্ভব তা নিয়ে শঙ্কায় রয়েছেন। ৯ অক্টোবর থেকে গুয়াহাটিতে শুরু হতে চলেছে আসর। কোনরকম নির্বাচনী শিবির ছাড়াই শেষ মুহূর্তে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা ঘোষণা করেন দল। প্রশ্ন উঠতে শুরু করেছে কোন পারফরমেন্সের ভিত্তিতে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে? যেসব ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে তাদের বেশিরভাগ কে চেনেন না কোচ দেবব্রত। সদ্য শান্তিরবাজার মহকুমা থেকে সদরের দায়িত্ব নেওয়ার পর পর তিনটি আসরে সদরকে সেরা করিয়েছেন দেবব্রত। পারবেন কি এবার অনূর্ধ্ব ১৯ আসরে ত্রিপুরাকে সেরার আসনে বসাতে। এক সাক্ষাৎকারে কোচ দেবব্রত স্পষ্ট বলেন, “হাতে সময় কম। তারপরও চেষ্টা করব যাতে ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে পারি। নির্বাচিত ক্রিকেটারদের শনিবার বিকেল তিনটায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে রিপোর্ট করার জন্য বলা হয়েছ। ৯ অক্টোবর প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মেঘালয়। এরপর ১০ অক্টোবর মণিপুর, ১২ অক্টোবর সিকিম, ১৪ অক্টোবর নাগাল্যান্ড এবং ১৬ অক্টোবর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। ওই আসরে অংশগ্রহণের জন্য ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। রাজ্য দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে থাকবেন অনুষ্কা শীল। রাজ্য দলে নির্বাচিত ক্রিকেটাররা হলো: অস্মিতা দেবনাথ (অধিনায়িকা), সায়ন্তিকা নম দাস, এঞ্জেল পাল, অনুষ্কা শীল (সহ-অধিনায়কা), অভিজ্ঞ বর্ধন, দীপিকা পাল, অনুভা পাল, অনুষ্কার টুডু, সুস্মিতা তেলি, অস্মিতা রায়, দেবশ্রীতা চৌধুরী, জিয়া মন্ডল, শ্রাবন্তী চৌধুরী, পূজা তপন দাস, অঙ্কিতা পাটারি, ফুলেশ্বরী দেবনাথ, স্নেহা সরকার, সুস্মিতা বসাক, তানিয়া ছেত্রী এবং মোনিতা শর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...