দ্বিতীয় টি-২০’তে দলের বাইরে ঈশান

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ এর ম্যাচ থেকে ছিটকে গেলেন ঈশান কিষান। প্রথম ম্যাচে ফিল্ডিং এর সময় তার ডান দিকের কুচকির পেশীতে টান লাগে। চোট গুরুতর না হলেও ভারতীয় ক্রিকেট দলের চিকিৎসকরা তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। আপাতত তারা ক্রিকেট রক্ষক কাম ব্যাটসম্যানকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ঈশান কিষান এর চোটের খবর নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ শিতাংশ কোটাক। পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও জানিয়েছে ঈশানের চোট পাওয়ার বিষয়টি। চোটের জন্যই তিনি দ্বিতীয় টি-২০’র ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না। ঈশানের চোট পাওয়ার কারণেই প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়। নিয়মিত তিন নম্বরে ব্যাটিংয়ের জায়গার বদলে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু সফলতা পাননি। শনিবারের ম্যাচে তার পরিবর্তে ভারতের প্রথম একাদশে কে সুযোগ পাবে, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। তবে বৈভব সূর্যবংশীর সম্ভাবনা রয়েছে এই ম্যাচে খেলার। ব্যাটিং কোচ শিতাংশু কোটাক দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং অর্ডার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কারণ ঈশান গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাট করে থাকেন। ওপেনাররা ব্যর্থ হলে আগ্রাসী ব্যাটিং করে পরিস্থিতি সামাল দিতে পারেন। তাই এই জায়গাটা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। তিন নম্বরে কে ঈশানের উপযুক্ত বিকল্প হতে পারেন তা নিয়ে আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...