ধলাইয়ে বেল্ট গ্রেডিং পরীক্ষা দিল ১৫ জন ক্যারাটে খেলোয়াড়। উত্তীর্ণ হলেন সকলেই। উত্তর হালাহালির এরা একাডেমির হল ঘরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। কমলপুর ৪৫ মন্ডল-এর সচিব শ্যামল সরকার অতিথি হিসেবে ছিলেন। ধলাই জেলা স্পোর্টস ক্যারাটে সংস্থার উদ্যোগে হয় ওই পরীক্ষা। জানান জেলার স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব ঝন্টু নমঃশূদ্র।


