কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটে ত্রিপুরা বিরুদ্ধে প্রথম দিনেই বড় স্কোর গড়ল কর্নাটক। চারদিনের খেলা সোমবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক কর্ণাটক প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করে। দলের মিডিল অর্ডার যশবর্ধন ১০০ রানে অপরাজিত রয়েছেন। রাজ্যদলের রাজদীপ দত্ত ৮১ রানে ৪টি উইকেট পান।


