নির্ণায়ক ম্যাচ থেকে ছিটকে গেলেন অর্শদীপ, দলে ভুবনেশ্বর

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ এর ম্যাচ থেকে ছিটকে গেলেন অর্শদিপ সিং। সিরিজ নির্ণায়ক ম্যাচে তার পরিবর্তে ভারতীয় দলে এলেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফরের আগেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটলো ৩৬ বছর বয়সের এই তারকা পেসারের। চতুর্থ টি-২০ এর ম্যাচে ভারতের ইনিংসের শেষ ওভারে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন অর্শদীপ। সামার জোসেফের লাফিয়ে ওঠা একটি বল সামলাতে পারেননি তিনি। বল সরাসরি তার বা কাঁধে লাগে। যন্ত্রণায় বসে পড়েছিলেন। ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা করলেও আর ব্যাট করা সম্ভব হয়নি তার। ফলে নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগেই শেষ হয়ে যায় ভারতীয় দলের ইনিংস। এরপর থেকেই শনিবার সিরিজের শেষ ম্যাচে অর্শদীপের খেলা অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যিই হলো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে ভারতীয় দলে এসেছেন ভুবনেশ্বর। ২০২২ সালের ২২ নভেম্বর শেষবার দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেটাও ছিল ২০ ওভারের ম্যাচ। দীর্ঘ সময় পর আবার টি-২০ এর ম্যাচ দিয়েই তিনি ফিরছেন জাতীয় দলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...