পশ্চিম জেলা বডি বডিবিল্ডিং সম্পন্ন

Date:

Share post:

পশ্চিম জেলা বডি বডিবিল্ডিং প্রতিযোগিতা প্রথমবারের মতো রবিবার অনুষ্ঠিত হয়। রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে এই আসর হয়। এতে জুনিয়র, সিনিয়র ও ম্যান ফিজিক্স এই তিনটি বিভাগে জেলার প্রায় ৫০ জন খেলোয়াড় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক আসরে রাজ্যের তিন সফল খেলোয়াড়কে সংবর্ধনা ও আর্থিক বৃত্তি তুলে দেয়া হয়। সংবর্ধিত তিন খেলোয়াড় হলেন – আন্তর্জাতিক জিমন্যাস্ট শ্রেয়াংসী রায়, আন্তর্জাতিক স্পোর্টস মডেল ফিজিকে পদকজয়ী রীতা নাগ ও জাতীয় গ্র্যাপলিং-এর পদকজয়ী রাজমী মলসুম। প্রথম দুজনকে ১০ হাজার টাকা করে এবং শেষের জনকে ৫ হাজার টাকা দেয়া হয়। আর্থিক বৃত্তি স্পন্সর করেন সমাজসেবী অভিজিৎ দাস। পরে জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে হয় প্রতিযোগিতা। আসরের উদ্বোধনীতে ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ ও ত্রিপুরা ওয়েট লিফ্টিং সংস্থার সচিব দুলাল কর্মকার। স্বাগত ভাষন দেন ত্রিপুরা বডি বডিবিল্ডিং ও ফিটন্যস সংস্থার সভাপতি তনয় দাস। আসর সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় পশ্চিম জেলা বডি বডিবিল্ডিং ও ফিটন্যস সংস্থার সম্পাদক রাজীব দাস সকলকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...