ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে পাঞ্জাব এফসি বনাম মুম্বই সিটি এফসি-এ ম্যাচটি শেষ মুহূর্তের থ্রিলারে ড্র হয়। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটি এফসি-কে এগিয়ে দেন লিয়েন্দ্রো ওতোরমিন। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে (৯০ মিনিটে) পাঞ্জাব এফসির হয়ে সমতাসূচক গোলটি করেন গুরকিরাত সিং। শেষ মুহূর্তের এই গোলে নাটকীয়ভাবে ১ পয়েন্ট ছিনিয়ে নেয় পাঞ্জাব।


