বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবলের আসরে কোয়ার্টার ফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। ৪-১ গোলে সোনাইছড়ি দলকে বিধ্বস্ত করে। বিদ্যাপীঠ মাঠে রাজ্যের একঝাঁক প্রতিভাবান ফুটবলারদের নিয়ে দল গড়েছিল বিন্দাস বয়েজ। দুদলের মধ্যে মূলত পার্থক্য গড়ে দেন পারভেজ ভূঁইয়া। ছুটির দিন হওয়ায় এদিন মাঠে প্রচুর সংখ্যক ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলে থাকেন বিন্দাস বয়েজ। দলকে আক্রমণে নেতৃত্ব দেন পারভেজ। করেন হ্যাটট্রিকও। অথচ একসময় তালকা ত্রিপুরার গোলে এগিয়ে ছিল সাউথ সোনারছড়ি দল। কিন্তু পারভেজের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়েন সাউথ সোনাইছড়ি দলের ফুটবলাররা। বিজয়ী দলের পক্ষে অপর গোলটি করেন বিলাস দেববর্মা। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। আজ দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে ইউ সি নগর কিল্লা খেলবে ইয়ুথ ক্লাব ও প্লে সেন্টারের বিরুদ্ধে।


