আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ এর লড়াই সহ এশিয়ান গেমসের আসরের আগে ভারতীয় ক্রিকেট দল খানিকটা চিন্তা মুক্ত হলো তারকা পেসার জসপ্রীত বুমরা পুরোপুরি ভাবে ফিট হয়ে ওঠায়। বুমরার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিকেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ফিটনেস ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হল। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ এর সিরিজে খেলতে পারবেন তারা। কিন্তু হার্ষিত রানা এখনো চোট কাটিয়ে উঠতে পারেননি। তার পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ সহ এশিয়ান গেমসের আসরে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইয়াশ ঠাকুরকে। নয়া দিল্লিতে ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ এর ম্যাচে খেলবে ভারত। এরপর ভারতের এশিয়ান গেমসে অভিযান শুরু হবে সব ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে। ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনালের সূচি রয়েছে।


