বাংলাদেশকে ৪০ রানে গুটিয়ে দিয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের লড়াইয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল ভারত। আগামী রবিবার ভারত নামবে খেতাব দখলের লড়াইয়ে। তবে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করলেও ভারতীয় ক্রিকেট দলকে চিন্তায় রেখেছে ব্যাটসম্যানদের দুর্বল পারফরম্যান্স। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৪৯ রান করে। ওপেনার শেফালী ভার্মা ৪০ বলে ৩টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। দলনেত্রী হরমনপ্রীত কৌর ২৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়া প্রতিকা রাওয়াল ২০, রিচা ঘোষ ২১ এবং দীপ্তি শর্মা ১৩ রান করেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন সর্বাধিক ২টি উইকেট নেন। জবাবে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বাংলাদেশ শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়। সর্বাধিক ২২ রানে অপরাজিত ছিলেন সর্ণা আখতার। ভারতের পক্ষে দীপ্তি শর্মা সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া নন্দিনী শর্মা নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শ্রীচরণী এবং প্রেমা রাওয়াত।


