পিছিয়ে থেকে অনবদ্য জয় ছিনিয়ে নিল ফরোয়ার্ড ক্লাব। চন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন লিগের লড়াইয়ে ফরোয়ার্ড ৩-১ গোলে হারায় রামকৃষ্ণ ক্লাবকে। এই হারে ফলে রামকৃষ্ণ বেশ চাপে পড়ে গেলো। অপরদিকে জয় ছিনিয়ে ফরোয়ার্ড সুপার লিগে উঠার আশা জাগালো।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত লড়াইয়ে প্রথমার্ধে গতিতে খেলে ফরোয়ার্ডকে চাপে ফেলে দেয়। মাঝমাঠ দখলে বেশ আধিপত্য দেখায়। আর এর সুবাদে ২৩ মিনিটে আদায় করে নেয় গোলও। গোল করেন স্টাপোস পিছিয়ে গিয়ে চাপের মুখে খেলায় ফেরার জন্য বল ধরে খেলার দিকে মন দেয় ফরোয়ার্ড শিবির। এই অর্ধেই বেশ কয়েকবার গোলের মুখও খোলে। কিন্তু জাল নাড়াতে পারে নি।
প্রথম ৪৫ মিনিট নিজেদের উজাড় করে দিলে বিরতির পর সময় যত গড়ায় রামকৃষ্ণের খেলায় ততই ছন্দ পতন হয়। ফুটবলারদের দমের ঘাটতি দেখা দেয়। এই সুযোগটা দারুণ ভাবে কাজে লাগায় ফরোয়ার্ড শিবির। শুরু থেকেই ঝাঁপিয়ে মাত্র ১৫ মিনিটে একের পর এক তিনটি গোল আদায় করে নেয়। ম্যাচে ৪৭ মিনিটে ডানদিক থেকে আক্রমনে উঠে জাভেদের ভাসানো বল-এ মাথা ছোঁয়ােন বসন্ত সিং। ম্যাচ ১-১ হয়। এই গোলটির পর চাপে পড়ে রামকৃষ্ণ শিবির। ৫৯ মিনিটে ২-১ করেন সুকান্ত জমাতিয়া। কর্নার থাকে বক্সে সুকান্তকে নজরই রাখে নি রামকৃষ্ণের ডিফেন্ডাররা। এর ঠিক ৩ মিনিটের মধ্যেই ফের জাল নাড়ায় ফরোয়ার্ড। ম্যাচের ৬২ মিনিটে লাল মঙ্গাইয়া জোয়ালা ৩-১ করেন। এর পরেও আরও বেশ কয়েকটি আক্রমণ ফরোয়ার্ডের ছিল, যদিও ব্যবধান আর বাড়ে নি। রামকৃষ্ণের ফুটবলাররা চেষ্টা করেও আর গোলের দেখা পায় নি।


