জেসি লীগ ক্রিকেটে নির্ণায়ক ম্যাচ শুরু রবিবার থেকে। এতে মুখোমুখি হবে জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি) এবং স্ফুলিঙ্গ ক্লাব। তিন দিনব্যাপী ম্যাচটি হবে এমবিবি স্টেডিয়াম। আপাতত দুই ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে দুটি দলই সম অবস্থানে রয়েছে। ফলে নির্ণায়ক ম্যাচে যে দল নূন্যতম প্রথম ইনিংসে লিড নিয়ে ড্র করতে পারবে সেই দলই চ্যাম্পিয়ন হবে। রাজ্যে রঞ্জি দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে দু’দলে। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এদিকে নরসিংগড় টিআইটি মাঠে তৃতীয় স্থান দখলের লড়াই ব্লাডমাউথ ক্লাব খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে।


