পূজার মুখে অনাথ শিশুদের পাশে জার্নালিস্টরিক্রিয়েশন ক্লাব

Date:

Share post:

প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দুর্গোৎসবের প্রাক্কালে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব (জেআরসি)। উৎসবের আনন্দ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নীলজ্যোতি অনাথ আশ্রমের আবাসিক ও খুদে সদস্যদের পাশে দাঁড়ালেন ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে সাধ্যমতো খাদ্যসামগ্রী, নতুন বস্ত্র এবং খেলাধুলার সরঞ্জাম অনাথ আশ্রমের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়। পূজার আনন্দ শুরুর আগেই নতুন পোশাক ও পুষ্টিকর খাবার পেয়ে আনন্দে মেতে ওঠে অনাথ আশ্রমের নিষ্পাপ শিশুরা। ​জেআরসি-র সম্পাদক অভিষেক দে-র নেতৃত্বে ক্লাব সদস্যরা আজ দুপুরে নীলজ্যোতি অনাথ আশ্রমে গিয়ে এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করেন। এ বিষয়ে অভিষেক দে জানান, উৎসবের দিনগুলিতে এই অনাথ শিশুদের মুখে হাসি ফোটানোই মূল উদ্দেশ্য। একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আশ্রম কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করা হয়। অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে ২৪ ঘণ্টা এই বাচ্চাদের রক্ষণাবেক্ষণ ও আগলে রাখার দায়িত্ব পালন করার জন্য জেআরসি-র পক্ষ থেকে আশ্রমের সমস্ত কর্মকর্তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...