প্যারা এশিয়ান গেমস শুরু জাপানে

Date:

Share post:

২০২৬ সালের এশিয়ান প্যারা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাপানের আইচি-নাগোয়া শহরে। আসরে ভারতের লক্ষ্য গত আসরের রেকর্ডসংখ্যক পদক জয়ের সাফল্যকে ছাপিয়ে যাওয়া। পঞ্চম সংস্করণে ৪৫টি জাতীয় প্যারালিম্পিক কমিটির প্রায় ৩,০০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ১৮টি খেলার প্রতিযোগিতা নিয়ে এই গেমস আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী হিসেবে নেতৃত্ব দেন প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগত এবং স্প্রিন্টার সিমরান শর্মা। আসরে ২৮১ সদস্যের একটি দল পাঠিয়েছে ভারত, যার মধ্যে ১৬৮ জন ক্রীড়াবিদ এবং ১১৩ জন কর্মকর্তা ও সহায়ক কর্মী রয়েছেন। ক্রীড়াবিদদের মধ্যে ১১২ জন পুরুষ এবং ৫৬ জন মহিলা রয়েছেন, যাঁরা ১১টি ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ব্লাইন্ড ফুটবল, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস এবং বোচিয়া সহ বেশ কয়েকটি প্রতিযোগিতা শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...