প্রীতম শতকে জিতলো মেলাঘর কোচিং সেন্টার

Date:

Share post:

মেলাঘরে মহকুমার অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের সুপার ফোরে দুরন্ত শতরান করলো প্রীতম দেবনাথ। পাশাপাশি বল হাতে তুলে নিলো ১ উইকেট। এতে শুক্রবার মেলাঘর কোচিং সেন্টার ১৩৮ রানে হারায় সোনামুড়া কোচিং সেন্টারকে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে টসে জিতে মেলাঘর কোচিং সেন্টার ২৫১ রান করে ৪ উইকেট হারিয়ে। প্রীতম ৪৭ বল-এ ২টি বাউন্ডারি ও ১২টি ওভার বাউন্ডারির সাহায্যে ঝড়ো ১০২ রান করে চোট পেয়ে মাঠ ছাড়ে। এছাড়া শতদ্রু সরকার ৯৬ বল-এ ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে। অতিরিক্ত পায় ৩৭ রান। জবাবে সোনামুড়া কোচিং সেন্টার ১১৩ রান করে। কাউসার ইমরান ২৪ বল-এ একটি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে। অতিরিক্ত পায় ২৪ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...