ফাইনালে ছৈলেংটা ইংলিশ মিডিয়ামের সামনে মনুঘাট স্কুল

Date:

Share post:

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেটের ফাইনালে উঠলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। মঙ্গলবার আসরের প্রথম সেমিফাইনালে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ৫৪ রানে হারায় বিনন্দা দেববর্মা পাড়া স্কুলকে। ঘাগড়াছড়া স্কুল মাঠে টসে জিতে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ১৩৭ রান করে। মুন্না ভৌমিক ২১ বল-এ চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, ইরফান আলী ২১ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, অর্ঘ্যদীপ চৌধুরী ১৮ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং অনুরাগ দেব ১৮ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। অতিরিক্ত পায় ৩৪ রান। বিনন্দা দেববর্মা পাড়া স্কুলের ব্যানজিল ত্রিপুরা ২৪ রানে ৪টি, অন্যরঞ্জন ত্রিপুরা ১০ রানে এবং প্রণব ত্রিপুরা ১৯ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে অমরেশ সিনহার বিধ্বংসী বোলিং-এর সামনে বিনন্দা দেববর্মা পাড়া স্কুল মাত্র ৮৩ রান করতে সক্ষম হয়েছে। জয় ত্রিপুরা ১২ বল-এ একটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, তর্জন কুমার ত্রিপুরা ১২ বল-এ একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং বেঞ্জিল ত্রিপুরা ১৯ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১০ রান করে। ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের অমরেশ সিনহা ২৩ রানে ৫টি উইকেট ভাগ করে।

এদিকে, ফাইনালে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে খেলবে মনুঘাট স্কুল। বৃহস্পতিবার হবে খেতাব দখলের লড়াই। ঘাঘরাছড়া স্কুল মাঠে বিকেলের ম্যাচে মনুঘাট স্কুল ২০ রানে হারায় পি এম শ্রী ছৈলেংটা স্কুলকে। টসে জিতে মনুঘাট স্কুল মাত্র ৭৭ রান করতে সক্ষম হয়। রমানদ সাহা ১১ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫, মহেশ ত্রিপুরা ১৮ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং অভি শুক্ল বৈদ্য ২১ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। অতিরিক্ত পায় ১৪ রান। পি এম শ্রী ছৈলেংটা স্কুলের রাঘব দেববর্মা ১৮ রানে ৩টি, রাজদীপ বরুয়া ৫ রানে, শুভজিৎ বড়ুয়া ১৪ রানে এবং অর্ঘ্যজিৎ রায় ২১ রানে ২টি করে উইকেট ভাগ করে। জবাবে রমানদ সাহা-‌র বিধ্বংসী বোলিংয়ের সামনে পি এম শ্রী ছৈলেংটা স্কুল মাত্র ৫৭ রানি গুটিয়ে যায়। করণ রূপিনী ২৫ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রাজদীপ বরুয়া ৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। অতিরিক্ত পায় ১৫ রান। মনুঘাট স্কুলের রমানদ সাহা ৪ রানে ৬টি এবং রাজ মালাকার ৭ রানে ২টি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...