ক্রীড়া প্রতিনিধি।। প্রত্যাশিত ভাবে ফাইনালে উঠলো তারকা খচিত ব্লাডমাউথ ক্লাব। ৫-০ গোলে ত্রিপুরা ক্রিকেটার এবং অ্যাথলেটিক দলকে বিধ্বস্ত করে। অসিত চৌধুরী স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় জম্পুইজলার সুধন্য দেববর্মা স্কুল মাঠে শনিবার হয় আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। এতে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায় ব্লাড। ব্লাড চফামায়ুম জোড়া গোল করেন। এছাড়া পারভেজ ভূইয়া, ভক্ত সাধন জমাতিয়া, সুমন এবং নাওরেম গোবিনদাস সিং জাল নাড়ান। খেলা পরিচালনা করেন শুভ দেববর্মা। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে জম্পুইজলা প্লে সেন্টার খেলবে টাকারজলা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। রাখাল শীল্ড নক আউট ফুটবল এবং প্রথম ডিভিশন লীগ ফুটবল শুরু হওয়ার আগে প্রস্তুতির জন্য ওই আসরে আয়োজন করে ব্লাড মাউথ ক্লাব।


