ফাইনালে তরুণ সংঘের সামনে ব্লাডমাউথ

Date:

Share post:

মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটের ফাইনালে তরুণ সংঘ কোচিং সেন্টারের মুখোমুখি হবে ব্লাড মাউথ ক্লাব। ৫ আগস্ট হবে খেতাবের লড়াই। সোমবার নরসিংগড় টি আই টি মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ব্লাডমাউথ ২৬ রানে হারায় কসমোপলিটন ক্লাবকে। টসে জিতে ব্লাডমাউথ ১০৭ রান করে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে। ওপেনার অম্বিকা দেবনাথ ৫৩ বল-এ একটি বাউন্ডারি সাহায্যে ৪৯ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। এছাড়া রিজু সাহা ৩৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং দেবাদ্রিতা দেব ২২ বল-এ ১১ রান করেন। জবাবে কসমোপলিটন শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৮১ রান করতে সক্ষম হয়েছে। ওপেনার মৌচৈতি দেবনাথ ৪৪ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ৪৩, সুলক্ষণা রায় ২১ বল-এ ১৫ এবং অস্মিতা দাস ৩২ বল-এ ১০ রান করেন। ব্লাডের অম্বেষা দাস ১২ রানে দুটি উইকেট পান।

এদিকে, একেবারে প্রত্যাশিতভাবে ফাইনালে উঠলো তরুণ সংঘ কোচিং সেন্টার। সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে ঘাম ঝরিয়ে ফাইন্যাল জায়গা করে। প্রিয়াঙ্কা সাহার অলরাউন্ড পারফরমেন্সে সোমবার মৌচাক ক্লাবকে হারায় ৭ উইকেটে। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে মৌচাক মাত্র ৬৩ রান করতে সক্ষম হয়। সুপ্রিয়া দাস ১৫ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং পূজা দাস ১৬ বল-এ ১২ রান করেন। অতিরিক্ত পায় ১৩ রান। তরুণ সংঘের প্রিয়াংকা সাহা পাঁচ রানে, বিজয়া ঘোষ নয় রানে, পুষ্পা সিনহা তেরো রানে এবং ঝুমকি দেবনাথ ১৩ রানে দুটি করে ভাগ করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় তরুণ সংঘ। মিডল অর্ডারে প্রিয়াঙ্কা সাহা দুরন্ত ব্যাটিং করে দলকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নিয়েছেন। প্রিয়াঙ্কা ৩৮ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে অপরাজিত থেকে যান। মৌচাকের পূজা দাস ১৪ রানে দুটি উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...