অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের সুপার ফোরে টানা ২ ম্যাচে জিতে ফাইনালে পৌঁছে গেছে খাস চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার। শনিবার খাস চৌমুহনী ১১৯ রানের বড় ব্যবধানে হারায় সারথি সংঘকে। দ্বীপ দাসের বিধ্বংসী বোলিং এবং অংশুমান দেববর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে আসে জয়। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে ব্যাট করতে নেমে খাস চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার ১৭০ রান করে। অংশুমান ৪১ বল-এ ২টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ এবং অরিজিৎ দাস ৫০ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। সারথি সংঘের রিদায় হোসেন ২০ রানে ৩টি উইকেট পান। জবাবে সারথী সংঘ মাত্র ৫১ রান করতে সক্ষম হয়। শুভম দেবনাথ ৪৬ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। খাস চৌমুহনীর দ্বীপ দাস ৭ রানে ৫টি উইকেট তুলে নেয়।


