কল্যাণ সমিতিতে এক ম্যাচ খেলেই কলকাতা ফিরে গেলেন জীতেম মুর্মু। পেশাদার লিগে খেলে ৩০ দিনের বিরতি না দিয়েই আগরতলা লিগের অপেশাদার লিগে খেলে বিপাকে পড়েছেন ভবানীপুরের ওই ফুটবলার। এনিয়ে রাজ্য ফুটবল সংস্থায় প্রতিবাদ পত্র পাঠায় ব্লাডমাউথ ক্লাব। ব্লাডের অভিযোগ ফুটবল ফেডারেশনের নিয়ম না মেনেই মুর্মুকে বেআইনি ভাবে খেলানো হয় গত ১ অক্টোবর। ফলে ওই ম্যাচের ৩ পয়েন্ট ও দুই গোল দেয়ার দাবী জানানো হয়। ফেডারেশনের ফুটবলার রেজিস্ট্রেশনের ৩.১ ধারার উল্লখ করা হয়। সব মিলিয়ে মুর্মু ইস্যুতে জল ঘোলা হলো বলা চলে।


