সোনামুড়া মহকুমা ভিত্তিক আমন্ত্রণ মূলক নকআউট ফুটবল প্রতিযোগিতায় গোমতী নদীর দক্ষিণ তীরের বলেরঢেপা গ্রাম পঞ্চায়েতের একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোনামুড়া খেলার মাঠে আসরের ফাইনাল খেলায় মঙ্গলবার বলেরঢেপা গ্রাম পঞ্চায়েতের একাদশ ৪-১ গোলে সোনামুড়া নগর পঞ্চায়েত একাদশকে পরাজিত করে। খেলার প্রথম ও দ্বিতীয় অর্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। পরে পেনাল্টি শ্যুট-এ ফয়সলা হয়।


