নেইমার –
“যারা ফুটবল ভালোবাসে তারা বছরের পর বছর তোমার খেলা উপভোগ করেছে… আজ জাতীয় দলের হয়ে, নিজের দেশের জার্সিতে তোমার শেষ ম্যাচ। আশা করি, তুমি এর প্রতিটি সেকেন্ড উপভোগ করবে এবং আজকের সব সম্মাননা তোমাকে আনন্দিত করবে। ফুটবলের জন্য তুমি যা করেছে তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বই তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। এর চেয়েও বেশি ছিল তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারা। ধন্যবাদ লিও মেসি।”
রোনালদিনিয়ো –
“প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারাটা কী যে এক আনন্দ আর মজার ছিল, ভাই! তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছ এবং ফুটবলকে এতটা উপভোগ করার সুযোগ করে দিয়েছ!!! তোমার নাম তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে… শৈশবের স্বপ্ন পূরণ করার পর, পুরো জাতির প্রতিনিধিত্ব করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা যে আনন্দ অনুভব করেছিলাম, তা কেবল আমরাই জানি!!!! তুমি তোমার জাতীয় দল এবং দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ… আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারছি এবং আমি জানি যে, পরিবারের সাথে জড়িত যেকোনো বিষয়ই আমাদের নতুন করে সবকিছু ভাবতে বাধ্য করে… জীবনটাকে উপভোগ করো, ভাই। আজ এবং সবসময় তোমার জন্য অনেক অনেক শুভকামনা।”
লুসই সুয়ারেস –
“আশা করি, দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ তুমি পুরোপুরি উপভোগ করবে, যে জার্সি তোমার ক্যারিয়ার জুড়ে অনেক বড় অর্থ বহন করেছে। নিজের দেশের প্রতিনিধিত্ব করে সব খেলোয়াড় যেসব স্বপ্ন দেখে, এমন সব অবিশ্বাস্য অভিজ্ঞতায় তোমার হয়েছে। দেশের জন্য তুমি যা কিছু অর্জন করেছ এবং নিজের দেশকে যেভাবে তুলে ধরেছ, তার জন্য অন্য যে কারও চেয়ে তুমি সবচেয়ে বেশি সম্মাননা পাওয়ার ও উদযাপনের যোগ্য। নিজেকে নিয়ে খুবই গর্বিত হও। তোমার দিনটি উপভোগ করো।”
আর্তুরো ভিদাল –
“আজ তুমি নিজের দেশের হয়ে তোমার শেষ ম্যাচটি খেলছ আমার বন্ধু, তোমার জন্য সবসময় আমার শুভকামনা রইল। ইতিহাসের সেরা ভিনগ্রহের মানুষ।”


