সুব্রত মুখার্জী কাপ ফুটবলের অনূর্ধ্ব ১৫ আসর থেকে ছিটকে গেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। বেঙ্গালুরুতে জালাহালি স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ চ্যাম্পিয়নশিপের নির্ণায়ক ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল স্কুলের মুখোমুখি হয়েছিল দিল্লি। শুরুতে দুরন্ত খেললেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে রাজ্যদল। হজম করে ৩ গোল। এই হারে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে আসর থেকে বিদায় নিলো।


