আশঙ্কা শেষ পর্যন্ত সত্যে প্রমাণিত হলো। শ্রীলংকার বিরুদ্ধে গোড়ালির চোটের কারণে টেস্ট সিরিজ থেকে বুমরার পর তারকা ব্যাটসম্যান সাঁই সুদর্শন ছিটকে গেলেন। চোটের কারণে গত ৪ আগস্ট তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স এ ছিলেন তিনি। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ সরকারিভাবে সাঁই সুদর্শনের ছিটকে যাওয়ার কথা বলা হয়েছে। বুমরার পর সাই সুদর্শনের ক্ষেত্রে যাওয়ার বিষয়টা , ভারতীয় ক্রিকেট দলের জন্য একটা বড় ধাক্কা। সুদর্শন ছিটকে যাওয়ায় ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে গৌতম গম্ভীর এবং শুভমান গিলদের। কারণ টেস্ট ক্রিকেটে সুদর্শনকে তিন নম্বরে খেলানো হতো। তার পরিবর্তে শ্রীলঙ্কায় কাউকে পাঠানো হবে কিনা তা এখনো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়নি সরফরাজ খান অথবা শেখ রাশিদকে শ্রীলঙ্কায় পাঠানো হতে পারে, এমনটা জল্পনা চলছে বোর্ডের অভ্যন্তরে। তবে সাই সুদর্শনের অনুপস্থিতিতে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন দেবদূত পাড়িক্কল। শ্রীলংকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করেছেন তিনি।


