বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় ২৩ ত্রিপুরা শিবির

Date:

Share post:

বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় দুই শিবির। অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটের ত্রিপুরা ও পুদুচেরীর চারদিনের ম্যাচ শুরু হচ্ছে আজ। কিন্তু ক্রমাগত বৃষ্টিতে নাজেহাল অবস্থা। পুদুচেরী পৌঁছানোর পর থেকে অনুশীলন করতে পারেননি রাজ্যদলের ক্রিকেটাররা। তিন দিন ধরে চলছে বৃষ্টি। সোমবার বৃষ্টির ফলে ইনডোরে প্রস্তুতি সেরে নেন ক্রিকেটাররা। আবহাওয়া দপ্তরের মতে আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কেএপি দুই নম্বর মাঠে মরশুমের তৃতীয় ম্যাচটি কতটা সময় খেলা হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আসরে প্রথম দুই ম্যাচেই হেরেছে ত্রিপুরা। পরাজয়ের হ্যাটট্রিক রোখার পাশাপাশি ঘুরে দাঁড়াতে এম্যাচে মাঠে নামবেন গোলটা দল। আদৌ কতটা পারবে সেটা ম্যাচেই স্পস্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...