ব্লাডের বিরুদ্ধে লিড নিয়ে ড্র জয়নগরের

Date:

Share post:

প্রত্যাশিত ভাবে প্রথম ইনিংসে লিড নিয়ে ড্র করল জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। ফলে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলো। জেসি লিগ ক্রিকেটের দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে ছিল জেসিসি। এমবিবি স্টেডিয়ামে সোমবার শেষ দিনে ভরসা জুগিয়েছেন দুই অপরাজিত ব্যাটসম্যান উইকেটরক্ষক নিরুপম সেন এবং অলরাউন্ডার পারভেজ সুলতান। বিপক্ষের আক্রমণ রুখে দিয়ে দলকে এগিয়ে নিয়ে জন দুই ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে ওই জুটি ১০৮ রান যোগ করে দলকে লিড এনে দিতে বড় ভূমিকা নিয়েছেন। নিরুপম ১৪২ বল-এ ১১টি বাউন্ডারি সাহায্যে ৭৮ এবং পারভেজ ১১৮ বল-এ পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৬৩ রান করেন। ফর্মে থেকে নিরুপম রঞ্জি মরশুম শুরু হওয়ার আগে নির্বাচকদের কিছুটা স্বস্তি এনে দিলেন। এছাড়া দলনায়ক রাজত দে ৩২ বল-এ তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪১ এবং দুর্লভ রায় ৬৬ বল-এ পাঁচটি বাউন্ডারি সাহায্যে ৩৪ রান করেন। ব্লাডমাউথের ৩০০ রানের জবাবে জেসিসি সাত উইকেট হারিয়ে ৩৫১ রান করার পর দু দলের অধিনায়কের সম্মতিক্রমে ম্যাচটি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...