মেঘালয়কে সহজেই হারালো মেয়েরা

Date:

Share post:

প্রত্যাশিত জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরার অনূর্ধ্ব ১৯ মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারায় মেঘালয়কে। গুয়াহাটিতে অনুষ্ঠিত টি-২০ ক্রিকেটের প্লেট গ্রুপে শুক্রবার ফুলুং-এ মেঘালয়ের গড়া ৭৭ রানের জবাবে রাজ্যদল কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। নজর কেড়ে নেয় দুই ওপেনার অস্মিতা দেবনাথ, এঞ্জেল পাল এবং বল হাতে তানিয়া ছেত্রী এবং দেবশ্রীতা চৌধুরী। এদিন দুপুরে টসে জিতে মেঘালয়ের অধিনায়ক প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান করতে সক্ষম হয়। মিডল অর্ডারে চিঞ্চি সাংমা একা লড়ে যান। চিঞ্চি ১৯ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ ও আর বসুমাতারি ১৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। অতিরিক্ত পায় ১৩ রান। ত্রিপুরার তানিয়া ছেত্রী ১৩ রানে চারটি এবং দেবশ্রীতা চৌধুরী ১৩ রানে তিনটি উইকেট ভাগ করেন। জবাবে ত্রিপুরার দুই ওপেনার দলনেত্রী অস্মিতা দেবনাথ এবং এঞ্জেল পাল শুরু থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করেন। বিপক্ষে আক্রমণ মোকাবেলা করে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। শেষ পর্যন্ত ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে আসে জয়। অস্মিতা ৪৪ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে এবং এঞ্জেল ৫২ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ১১ রান। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মনিপুরের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...