ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম শুরু শনিবার

Date:

Share post:


কলকাতা।। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। গত মরশুমের নানা অনিশ্চয়তা কাটিয়ে এবং সংক্ষিপ্ত ফরম্যাট শেষে, এবার লিগটি আবার তার পুরনো পূর্ণাঙ্গ রূপে ফিরছে।
এই মরসুমের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর বাণিজ্যিক কাঠামো। এবার থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শুধুমাত্র প্রশাসনিক ও অপারেশনাল বিষয়গুলো তদারকি করবে। লিগের সম্পূর্ণ বাণিজ্যিক অধিকার ও পরিচালনার দায়িত্ব থাকবে অংশগ্রহণকারী ক্লাবগুলোর নিজস্ব জোটের হাতে। ক্লাবগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ১.১ কোটি টাকা পার্টিসিপেশন ফি দিয়ে এই নতুন মডেলে প্রবেশ করেছে।
লিগটি আবার তার ঐতিহ্যবাহী ডাবল রাউন্ড-রবিন (হোম ও অ্যাওয়ে) ফরম্যাটে ফিরছে। অর্থাৎ প্রতিটি দল বাকি দলগুলোর বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে (একটি নিজেদের মাঠে ও একটি প্রতিপক্ষের মাঠে)। ১০ অক্টোবর থেকে শুরু হয়ে লিগ পর্ব ও প্লে-অফসহ খেলাটি চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত।
প্লে-অফ সহ পুরো মরশুমে মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে। প্রথম ধাপে ১৭ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত মোট ৭৮টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পাবে আইএসএল লিগ শিল্ড এবং শীর্ষ ৬টি দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে আইএসএল কাপ চ্যাম্পিয়ন।
গত মরসুমে জামশেদপুর এফসি তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর চার্চিল ব্রাদার্স তাদের অপারেশন অধিগ্রহণ করে আইএসএল-এ যুক্ত হয়েছে। অন্যদিকে গত মরশুমে পয়েন্ট তালিকার তলানিতে থাকায় মোহামেডান এসসি অবনমিত হয়েছে। ফলে এবারের লিগে মোট ১৩টি দল অংশ নিচ্ছে। দলগুলি হলো – ইস্টবেঙ্গল এফসি (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন – গত মরসুমে প্রথম আইএসএল খেতাব জিতেছিল), মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, পাঞ্জাব এফসি, চেন্নাইয়িন এফসি, ইন্টার কাশী, স্পোর্টিং ক্লাব দিল্লি, চার্চিল ব্রাদার্স।
শনিবার বিকেল ৫টায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম নবাগত স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচের মাধ্যমে লিগের পর্দা উঠছে। একই দিনে এফসি গোয়া মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসির। ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের মরসুমের প্রথম মহারণটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
আইএসএল-এর মিডিয়া স্বত্বে বড় পরিবর্তন এসেছে। আগামী দুই মরসুমের জন্য সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং গুগল যৌথভাবে সম্প্রচারের দায়িত্ব পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...