মেজাজ হারালেন নেইমার

Date:

Share post:

প্রতিপক্ষের ভক্ত, খেলোয়াড় ও বোর্ড সদস‍্যদের সঙ্গে ঝামেলায় জড়ালেন সান্তোস তারকা নেইমার। মেজাজ হারালেন তিনি। হেমোর মাঠে নেইমারের সময়টা ঠিক শান্তিপূর্ণ ছিল না। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ভক্ত, খেলোয়াড় ও বোর্ড সদস‍্যদের সঙ্গে ঝামেলায় জড়ান। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে হেমোর মাঠে খেলে সান্তোস। ঘরের গোলশূন‍্য ড্র করা দলটি এবার ১-০ গোলে জিতে পৌঁছায় শেষ আটে। শুরুর একাদশে না থাকা নেইমারকে উত‍্যক্ত করছিলেন প্রতিপক্ষের ভক্তরা। খেলা শুরুর আগে থেকেই সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডকে লক্ষ‍্য করে অবমাননাকর কথা বলতে থাকেন দর্শকরা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে একমাত্র গোলে অ‍্যাসিস্ট করেন নেইমারই। গ‍্যালারিতে থাকা সান্তোস সমর্থকদের লক্ষ‍্য করে চুমু ছুঁড়ে দিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন নেইমার। কিন্তু পরিস্থিতি বদলে যায় তিনি টানেলে যেতেই। প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ‍্য করে ‘বাদ পড়েছে, বাদ পড়েছে’ বলে চিৎকার করতে দেখা যায় তাকে। তার এই আচরণ ভালোভাবে নেননি হেমো প্রেসিডেন্ট কার্লোস আন্তনিও তেসেইরা। “সান্তোসের এটা করার প্রয়োজন ছিল না। ওই অপদার্থ নেইমার, যাকে বাচ্চারা আদর্শ মানে, জোকারের মতো আচরণ করছিল এবং এরপর আমাদের উস্কানি দিল। তার মতো অপদার্থকে আদর্শ বানানোর জন‍্য আমরা নিজেরাই দায়ী।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...