মেয়েদের জাতীয় সিনিয়র টি-২০ ক্রিকেটে লড়াই করতে লখনৌতে গেলো ত্রিপুরা দল। ২৬ অক্টোবর থেকে ঋজু সাহার নেতৃত্বে লড়বে দলটি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ রেলওয়ে। ভারতরত্ন অটল বিহারী বাজপাই একানা ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৭ অক্টোবর তামিলনাড়ু, ২৯ অক্টোবর গুজরাট, ৩১ অক্টোবর বিদর্ভ, ২ নভেম্বর কেরালা, ৪ নভেম্বর পাঞ্জাব এবং ৬ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে সিকিমের বিরুদ্ধে। এবছর শক্তিশালী গ্রুপে রয়েছে ত্রিপুরা। ৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল ত্রিপুরার শিবির। দলের সহকারি কোচ সঞ্জীব সাহা বলেন, “আমাদের হাতে ভালো দল তুলে দেওয়া হয়েছে। মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে প্রতিপক্ষ দলগুলোকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। দলের ক্রিকেটাররা হলেন: ঋজু সাহা (অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ (সহ অধিনায়িকা), ইন্দ্র রাণী জমাতিয়া, ঝুমকি দেবনাথ, অম্বিকা দেবনাথ, নিকিতা দেবনাথ, অন্নপূর্ণা দাস, অম্বেশা দাস, অনামিকা দাস, মৌটুসি দে, প্রিয়াঙ্কা আচার্য, সেবিকা দাস, মমিতা দেব, পূজা দাস, মামন রবিদাস, নিকিতা সরকার, পূজা পাল, তামান্না নিগম, আরতি কেদার এবং অস্বাথি বাবু।


