মৌচাককে হারিয়ে নবোদয়ের চমক

Date:

Share post:

টানা দ্বিতীয় জয় ছিনিয়ে চমক দিল নবোদয় সংঘ। দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে অবাক করে দিয়ে ৩-১ গোলে হারায় মৌচাক ক্লাবকে। জম্পুই জলার একঝাঁক তরুণ প্রজন্মের ফুটবলার নিয়ে গড়া মৌচাকের দলটি দাঁড়াতেই পারে নি!
উমাকান্ত মিনি স্টেডিয়াম নৈশালোকে অনুষ্ঠিত লড়াইয়ের শুরুতেই জল নাড়ায় নবোদয়। খেলা শুরুর আগেই বৃষ্টিও শুরু হয়। এতে মাঠ অন্য রূপ নেয়। ১০ মিনিটে অপজিৎ ত্রিপুরা নবোদয়কে এগিয়ে দেন (১-০)। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩৫ মিনিটে রবার্ট হালাম ২-০ করেন। বিরতির পর ৫৭ মিনিটে রবার্ট আবার জাল নাড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। দলের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৭৩ মিনিটে মনি কলই মৌচাকের পক্ষে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেন নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...