ম্যাচ গড়াপেটা! বাবরদের ফোন কেড়ে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটারদের ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে হতাশা জনক পারফরমেন্সের উপর অবিশ্বাস করতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচ গড়াপেটার আশঙ্কায় বাবর আজমদের কোন কেড়ে নিল বোর্ড। বোর্ডের নির্দেশেই তৃতীয় টেস্ট শুরুর আগে পাকিস্তানি ক্রিকেটারদের ফোন নিয়ে নিলেন কোচ মাইক হেসান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে পরাজয়ের পর জাতীয় দল নির্বাচক কমিটিকে না জানিয়ে দলের সাত জন ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন পাকিস্তানি বোর্ড কর্তারা। সরিয়ে দেওয়া হল টেস্ট দলের অন্তর্বর্তী কালীন কোচ সরফরাজ আহমেদকেও। বরখাস্ত করা হয়েছে বোলিং কোচ ওমর গুলকেও। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেটে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হল। বোর্ড কর্তাদের নির্দেশে বাবর আজমদের ফোন নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন কোচ মাইক হেসন। এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত বাবর আজমরা নিজেদের সঙ্গে ফোন রাখতে পারবেন না। একই সঙ্গে ক্রিকেটারদের গতিবিধির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্রিকেটাররা বিনা অনুমতিতে হোটেলের বাইরে যেতে পারবেন না। বাইরে কারোর সঙ্গে তারা দেখাও করতে পারবেন না। আপাতত শুধু ক্রিকেট নিয়েই তাদেরকে ভাবতে হবে। নিজেদের স্বাভাবিক খেলাটা নিয়ে ভাবতে হবে। মোবাইল নিয়ে আর কেউ সময় কাটাতে পারবেন না। একপ্রকার ভাবে হোটেল বন্দী করে রাখা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। যদিও এই বিতর্ক নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনোরকম মন্তব্য করতে নারাজ। বোর্ড শুধুমাত্র এটুকু জানিয়েছে বাবর আজমদের ফোন কেড়ে নেওয়ার সিদ্ধান্তটা কোচের। কোচের সিদ্ধান্তের উপরে কোনো রকম মন্তব্য দাঁড় করাবে না পাকিস্তানি বোর্ড কর্তারা। সূত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে পরাজয়ের পর ক্রিকেট বোর্ড ম্যাচ গড়াপেটার গন্ধ পাচ্ছে। অবিশ্বাস করতে শুরু করেছে ক্রিকেটারদের। যার কারণেই ক্রিকেটারদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। আগামী দু’একদিনের মধ্যেই ক্রিকেটারদের ফোন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির রিপোর্টের উপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...