রাখাল শিল্ড নক আউট ফুটবলের লক্ষ্য নিয়ে বৈঠক আগামী ২৮ জুলাই। রাখাল শিল্ড নকআউট ফুটবলে অংশ নেওয়া ৮ দলের কর্তাদের সঙ্গে হবে শিল্ড কমিটির সভা। বিকেল পাঁচটায় রাজ্য ফুটবল সংস্থায় বিস্তারিত আলোচনা হবে। ওই বৈঠকেই আসরের ক্রীড়াসূচি স্থির করা হবে। এখবর জানিয়েছেন রাখাল শিল্ড নক আউট ফুটবল কমিটির সচিব কৃষ্ণ পদ সরকার। তিনি ঐদিন আট ক্লাবের কর্তাদের পাশাপাশি রাখাল কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।


