লক্ষণদের সঙ্গে অনলাইনে বৈঠক আগরকরের

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরার চোটের কারনে ছিটকে যাওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স এর সঙ্গে সংঘাত লেগেছে জাতীয় দল নির্বাচকদের। কারণ নির্বাচকরা ধরে নিয়েছিলেন বুমরা সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তা না হওয়ায় সমস্যায় পড়লো ভারত। শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজে ভারত পাবে না বুমরাকে। যার কারণে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স এর কাজকর্মে খুশি নয় জাতীয় দল নির্বাচক কমিটি। সোমবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স এর প্রধান বিবিএস লক্ষণ সহ সেন্টারের শীর্ষ কর্তাদের নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের অনলাইনে বৈঠক হয়।চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চোট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে সেন্টারের সব রকম অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কেন ক্রীড়া চিকিৎসকেরা সময়মতো চোট সারাতে পারছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে। নীতিন প্যাটেল চলে যাওয়ার পর বোর্ডের কোনো ক্রীড়াবিজ্ঞান প্রধান নেই। আপাতত কাজ সামলাচ্ছেন ধনঞ্জয় কৌশিক। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু ক্রিকেটারদের রিহ্যাব এর সময় বেঁধে দেওয়া এবং খেলার জন্য তৈরি হওয়ার আগে সমস্ত বিষয় মেনে চলা হচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, কোনও ক্রিকেটার খেলতে পারবে না, এটা বলে দেওয়া সহজ। কিন্তু ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোর জন্য কি যথেষ্ট কাজ করছেন বোর্ডের চিকিৎসকেরা? এখন তারা বলছেন সাই সুদর্শন রোজ নেটে ৭৫ মিনিট ব্যাট করছেন এবং দ্রুত ফিট হওয়ার পথে। তাকেও যে শ্রীলঙ্কার সফরের ঠিক আগে আনফিট ঘোষণা করে দেওয়া হবে না, তার কি নিশ্চয়তা রয়েছে ? বোর্ডের ফিজিয়ো কমলেশ জৈনের ভূমিকাও নজরে রয়েছে। তিনি পাঁচ বছর দলের সঙ্গে থাকলেও চোট নিয়ন্ত্রণে যথেষ্ট কাজ করতে পারছেন না। তাঁর ভূমিকা নিয়ে অদূর ভবিষ্যতে পর্যালোচনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...