আসরে ট্রফির দৌড় থেকে আগেই ছিটকে গেছে দুই দল ফ্রেন্ডস ইউনিয়ন ও মৌচাক ক্লাব। পয়েন্টের আশায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ নামবে তারা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। দু’দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। ফ্রেন্ডস ইউনিয়ন হারে নবোদয় সংঘের কাছে আর মৌচাক ক্লাব হারে ত্রিবেণী সংঘের কাছে। এমনিতেই আসরে অনেকটা পিছিয়ে রয়েছে দল দুটি। তবুও উভয় শিবিরের ফুটবলাররা চাইছেন কিছুটা ঘুরে দাঁড়াতে।


