অপরাজেয় থাকা সম্ভব হলো না। শেষ ম্যাচে হেরে চ্যাম্পিয়ন ট্রফি পেলো ত্রিবেণী সংঘ। এর আগে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে খেতাব এবং আগামী মরশুমে প্রথম ডিভিশন খেলা নিশ্চিত করে নিয়েছিল বেলতলির দলটি। এদিন ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে ২-১ গোলে পরাজিত হয় চ্যাম্পিয়ন দল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের লড়াইয়ে ৮ মিনিটেই এগিয়ে যায় স্পোর্টস স্কুল। জাল নাড়ায় জেসিয়া দেববর্মা। বিরতির পর ৭৩ মিনিটে সমতা ফেরায় ত্রিবেণীর জন জমাতিয়া। কিন্তু চার মিনিটের ব্যবধানে ফের জাল নাড়িয়ে স্পোর্টস স্কুলের জয় নিশ্চিত করে সমীর জমাতিয়া। এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে। পায় তিনটি মূল্যবান পয়েন্ট।


