শোকার্ত মেসির সঙ্গে দেখা করবেন পারেদেসরা

Date:

Share post:

বাবা হারানো লিওনেল মেসির পাশে থাকার কথা বলেছেন তার জাতীয় দলের সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্স অধিনায়ক জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে নিয়ে হোর্হে মেসির শেষকৃত্যে যোগ দিতে রোসারিওতে যাবেন তিনি। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী হোর্হে। শনিবার সংবাদমাধ্যমে আসে এই খবর। সেদিন রাতেই স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওতে পৌঁছান ইন্টার মায়ামি তারকা মেসি। রবিবার সকালে বোকার ম্যাচের পর পারেদেস বলেন, কঠিন সময়ে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে দেখা করতে রোসারিওতে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। “আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। জানি তিনি ভ্রমণে ছিলেন। তার ফেরার জন্য অপেক্ষা করছি, যাতে এই সময়ে তার পাশে থাকতে পারি। আমাদের পাশে পেলে অবশ্যই তার ভালো লাগবে। এখন আমার কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলব।” আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, হোর্হের শেষকৃত্য হবে ব্যক্তিগত আয়োজনে, যেখানে শুধুমাত্র তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। তবু মেসিকে সমবেদনা জানাতে তার বাবার সমাধিস্থলের গেটে জড়ো হন বহু ভক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...