অলিম্পিয়ান সরস্বতী দে সাহাকে সংবর্ধনা দিলো এগিয়ে চলো সংঘ। বুধবার ক্লাব ঘরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের সোনার মেয়ে বুসান এশিয়ান গেমসে স্বর্ণ জয়ীকে এগিয়ে চলো’র মহিলা সদস্যারা স্মারক ও উপহার তুলে দেন। এতে দারুণ খুশী দুটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা এই এথলেট। পরে এগিয়ে চলো’র সচিব সুমন্ত গুপ্ত জানান, আগামী ১০ অক্টোবর মহালয়ার পূন্য লগ্নে হতে চলা প্রাইজমানি ম্যারথনের সূচনা করবেন অলিম্পিয়ান সরস্বতী। ম্যারাথনে রাজ্যের ও রাজ্যের বাইরের ৩ শতাভিক এথলেট অংশ নেবেন।


